জামায়াতের কারণে দেশে ইসলামী চেতনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে দলটির উদ্যোগে সীরাত সম্মেলন ও সীরাত গবেষক সংবর্ধনা অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি৷ কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির যুগ্ম মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ।
এসময় বক্তারা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনাদর্শ, ইতিহাস, রাষ্ট্র পরিচালনা ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।












Leave a Reply