1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
দেশসেরা রাজশাহী বোর্ড, তলানিতে বরিশাল - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

দেশসেরা রাজশাহী বোর্ড, তলানিতে বরিশাল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬৮৩ বার দেখা হয়েছে

বাংলার বার্তা ডেস্কঃঁ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারের দিক থেকে দেশসেরা হয়েছে রাজশাহী বোর্ড আর তলানিতে রয়েছে বরিশাল।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হারে সবার ওপরে রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডে পাস করেছেন ৭৭ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে যশোর বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৬৯ শতাংশ। তৃতীয় স্থানে থাকা কারিগরি বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ।

এ ছাড়া ঢাকা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫১, কুমিল্লায় ৬৩ দশমিক ৬০, চট্টগ্রাম ৭২ দশমিক ০৭, সিলেটে ৬৮ দশমিক ৫৭, দিনাজপুরে ৬৭ দশমিক ০৩, ময়মনসিংহে ৫৮ দশমিক ২২ ও মাদরাসা শিক্ষা বোর্ডে ৬৮ দশমিক ০৯ শতাংশ।

পাসের হারে সবার নিচে অবস্থান করছে বরিশাল শিক্ষা বোর্ড। এ বছর বরিশাল বোর্ডে গড় পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd