নতুন ভেরিয়েন্ট শনাক্ত, করোনার।

বাংলার বার্তা ডেস্কঃ

এক নারীর শরীরে করোনা (কোভিড-ওমিক্রন এক্সইবি’র) নতুন ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে, আর এ শনাক্তের ঘটনা যশোরে। জানা গেছে, ওই নারীর বয়স ৪৫ বছর।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ইবনে সিনা হাসপাতালের ল্যাবে ‘র‍্যাপিট এন্টিজেন্ট’ পরীক্ষায় এ ভাইরাস ধরা পড়ে। পরে স্বজনরা সন্ধ্যায় তাকে যশোর জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করেন। এ তথ্য নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শহরের ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ‘র‍্যাপিট এন্টিজেন্ট’ পরীক্ষায় ওই নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে ক্লিনিক কর্তৃপক্ষ রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। স্বজনরা যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সন্ধ্যার দিকে কোভিড ইউনিটে তাকে ভর্তি করেন। ওই নারী সাতক্ষীরা কলারোয়া উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে যশোর শহরের বেজপাড়া এলাকায় বসবাস করেন।
যশোরের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেল বলেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা পেয়ে হাসপাতালে কোভিড ইউনিট খোলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে করোনা পরীক্ষা শুরু হবে। চারপাশে কোভিড-ওমিক্রন এক্সইসি আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *