1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. ayeanemail@gmail.com : MD AYAN : MD AYAN
  6. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  7. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  8. gaffer7254@gmail.com : maa music : maa music
  9. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  10. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  11. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  12. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  13. limonmolla19827@gmail.com : limon Molla : limon Molla
  14. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  15. mdeusouf222@gmail.com : Md Eusouf : Md Eusouf
  16. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  17. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  18. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  19. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  20. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  21. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  22. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  23. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  24. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  25. rumanaafrinraika@gmail.com : Rumana Afrin Raika : Rumana Afrin Raika
  26. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  27. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  28. shakibalhasan0693@gmail.com : Shakib Al Hasan : Shakib Al Hasan
  29. shihabhossainbd1995@gmail.com : SHIHAB HOSSAIN : SHIHAB HOSSAIN
  30. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  31. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  32. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  33. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
বাবার মসলার দোকান থেকে বিসিএস ক্যাডার হলেন ভাণ্ডারিয়ার কৃতি সন্তান - মাহমুদ - Dailybanglarbarta.com        
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
আগৈলঝাড়ায় ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ চারজন আহত ১৩ জুলাই বরিশাল যাবেন প্রধানমন্ত্রী গৌরনদীতে গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার বাবার মসলার দোকান থেকে বিসিএস ক্যাডার হলেন ভাণ্ডারিয়ার কৃতি সন্তান – মাহমুদ ইতালিতে বাংলাদেশি তরুণীর রেকর্ড ভোলার একমাত্র আইসিইউ ৫ বছর ধরে তালাবদ্ধ: উন্নত চিকিৎসার খোঁজে পথেই ঝরছে প্রাণ সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার ট্রাম্পের হস্তক্ষেপে বিতর্ক, শেষ পর্যন্ত ৪-১ গোলে হার যুক্তরাষ্ট্রের গৌরনদীতে নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

বাবার মসলার দোকান থেকে বিসিএস ক্যাডার হলেন ভাণ্ডারিয়ার কৃতি সন্তান – মাহমুদ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

দারিদ্র্যের কষাঘাত, অভাবের সংসার আর বাবার ছোট মসলার দোকানে জীবন-সংগ্রাম কোনো কিছুই দমাতে পারেনি তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। সব প্রতিকূলতা জয় করে পিরোজপুরের ভাণ্ডারিয়ার মো. মাহমুদ আকন ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর এই মহৎ অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের মাঝে বইছে আনন্দের বন্যা।

মসলার দোকানে কেটেছে মাহমুদের শৈশব, লক্ষ্য ছিল আকাশছোঁয়া। পৌর শহরের পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের মো. মোজাম্মেল হোসেন আকনের সাত সন্তানের মধ্যে সবার ছোট (একমাত্র ছেলে) মাহমুদ। ভাণ্ডারিয়া কেন্দ্রীয় বাইতুল ইসলাম জামে মসজিদের পাশে বাবার একটি ছোট মসলার দোকানই ছিল পুরো পরিবারের জীবিকার একমাত্র উৎস। নয় সদস্যের এই বড় পরিবারের ভরণপোষণ চালাতে যেখানে হিমশিম খেতে হতো, সেখানে পড়াশোনা চালিয়ে যাওয়াটাই ছিল এক বিরাট চ্যালেঞ্জ।

শৈশব থেকেই মাহমুদ পড়াশোনার পাশাপাশি বাবার দোকানে বসেছেন, মসলা বিক্রি করেছেন, আবার অবসরে বুঁদ হয়েছেন কাব্যচর্চায়। সীমিত সামর্থ্য আর দারিদ্র্যকে কখনো নিজের স্বপ্নের পথে বাধা হতে দেননি তিনি।

মাহমুদের শিক্ষার শুরু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে। ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন সিনিয়র কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৪.৭৮ এবং আলিম পরীক্ষায় জিপিএ-৪.৬৭ অর্জন করেন। এরপর তিনি স্থানীয় আমান উল্লাহ ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হয়ে প্রথম শ্রেণিতে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে সরকারি বিএম কলেজে মাস্টার্সে ভর্তি হওয়ার পাশাপাশি শুরু করেন বিসিএসের কঠোর প্রস্তুতি। প্রথমবারই দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ সরকারি চাকরিতে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে তাক লাগিয়ে দেন সবাইকে।

মাহমুদের প্রাক্তন শিক্ষক মনোয়ার হোসেন তাঁর প্রিয় ছাত্রের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ছোটবেলা থেকেই মাহমুদ অত্যন্ত মেধাবী, বিনয়ী আর কঠোর পরিশ্রমী এক তরুণ। চরম আর্থিক অনটন আর প্রতিকূলতার মাঝেও পড়াশোনার প্রতি ওর যে একাগ্রতা ছিল, তা সত্যি প্রশংসনীয়। কোনো বাধাই ওকে পিছিয়ে দিতে পারেনি। আজ ওর এই অনন্য সাধারণ অর্জনে একজন শিক্ষক হিসেবে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।

ছেলের এমন সাফল্যে আবেগাপ্লুত বাবা মো. মোজাম্মেল হোসেন আকন বলেন, শত কষ্টের মাঝেও ছেলে আমার পড়াশোনায় ফাঁকি দেয়নি। নিয়মিত পড়াশোনার পাশাপাশি দোকানের ব্যবসাপাতিও সামলাতো। আজ ছেলে বিসিএস পাস করেছে শুনে মনটা ভরে গেছে। দরিদ্র বাবা হিসেবে আমি ভীষণ সুখ পাচ্ছি।

সাফল্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে মাহমুদ আকন বলেন, আমার এই অর্জনের পেছনে রয়েছে মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপা, বাবা-মার অক্লান্ত ত্যাগ, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং পরম অনুগত তিন বন্ধুর নিঃস্বার্থ সহযোগিতা। কর্মজীবনে পদার্পণ করে আমি যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি এবং কোনো অবস্থাতেই অন্যায়ের কাছে মাথা নত না করি—এ জন্য আমি দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান এই সাফল্যকে মফস্বলের শিক্ষার্থীদের জন্য একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, সীমিত সুযোগ-সুবিধা ও নানা প্রতিকূলতার মধ্যেও মফস্বলের একটি কলেজ থেকে আত্মবিশ্বাস, মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশাসন ক্যাডারে চান্স পাওয়া সত্যিই এক অনন্য দৃষ্টান্ত। মো. মাহমুদ আকন  ভাণ্ডারিয়ার জন্য এক বিশাল গৌরব বয়ে এনেছেন।

 

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd