1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  14. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  15. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  16. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  17. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  18. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  19. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  20. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  21. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  22. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  23. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  24. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদচাপায় নিহত ৮৭ - Dailybanglarbarta.com        
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
‘সামনে আসবি না, মাইরা ফালামু’: যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি গৌরনদী উপজেলা নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের দোয়া ও সমথর্ন চেয়েছেন- তানিয়া মাহমুদ বিদ্যুৎ না থাকায় বাইরে আড্ডার সময় ডাকাতদলের হামলা এসিল্যান্ডসহ আহত ৬ পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু গৌরনদীতে ৩ বছরের শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভনে ধর্ষণ, বৃদ্ধ পলাতক ৫ বছর পর রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক অনলাইন জুয়ার মরণনেশায় বরিশালের তরুণ ও যুবসমাজ গৌরনদীর কসবা আল্লাহর মসজিদ পরিদর্শনে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) গৌরনদীর মাহিলাড়ার আলোচিত সেই ভূমির মুল মালিক সঠিক নিউজের কারনে ফিরে পেলেন জমি গৌরনদীর টরকী বন্দর আদর্শ জামে মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদচাপায় নিহত ৮৭

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৮৮ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক

ভারতে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদচাপায় নারী ও শিশুসহ অন্তত ৮৭ জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটল উত্তর প্রদেশের হাথরসে।

কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার হাথরসের একটি গ্রামে ‘সৎসঙ্গ’ (প্রার্থনাসভা) ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছিল।

অনুষ্ঠান শেষ হতেই পুণ্যার্থীদের মধ্যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান কর্মকর্তারাও।

অনুষ্ঠানে অংশ নেওয়া এক নারী বলেন, স্থানীয় এক গুরুর সম্মানে ওই প্রার্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। লোকজন বিদায় নেওয়ার সময়েই ঘটে পদপিষ্টের ঘটনা।

আরেক নারী বলেন, ‘সৎসঙ্গ শেষ হওয়ার পরই পদচাপার ঘটনা ঘটে। আমরা পাশ দিয়েই যাচ্ছিলাম। হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়ে যায়।”

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। সরকারের একাধিক মন্ত্রীও ঘটনাস্থলে যান। কমিউনিটি হেলথ সেন্টারে বাস এবং টেম্পুতে করে কয়েকটি লাশ নিয়ে আসা এবং স্বজনদের আহাজারি করতে দেখা গেছে।

হাথরসের ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেট আশিষ কুমার বলেছেন, কমিউনিটি হেলথ সেন্টার থেকে মৃতের সংখ্যার যে হিসাব পাওয়া গেছে তাতে বলা হয়েছে ৫০-৬০ জন নিহত হয়েছে। আর ইতাহ জেলার কর্মকর্তারা আরও ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন।

পদচাপার ঘটনাটি হাথরসের সিকন্দরারাউ পুলিশ স্টেশনের অধীন পুরালি গ্রামে ঘটেছে। আহতদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আশিষ কুমার।

এনডিটিভি জানায়, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোটা ঘটনার খোঁজখবর নিয়েছেন এবং পরিস্থিতি নজরে রাখছেন। কীভাবে এত বড় ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। গঠন করা হয়েছে বিশেষ তদন্ত দল।

ওদিকে পার্লামেন্টের ভাষণে হাথরসের ঘটনার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “হাথরসের ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে। জখমদের দ্রুত আরোগ্য কামনা করছি। উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।”

প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মূ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

পদচাপার এ ঘটনায় দু:খপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd