1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
যুক্তরাজ্যে এআই খাতে ৬৮০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল! - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

যুক্তরাজ্যে এআই খাতে ৬৮০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল!

  • আপডেটের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৩ বার দেখা হয়েছে

যুক্তরাজ্যের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ৬৮০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেট। লন্ডন ও ওয়াশিংটন ডিসি একসঙ্গে কাজ করলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক সেবা এবং বৈজ্ঞানিক অগ্রগতি সম্ভব বলে জানিয়েছেন গুগলের প্রেসিডেন্ট রুথ পোরাট। বিশ্লেষকরা বলছেন, এই বিনিয়োগ দুই পশ্চিমা মিত্রের সম্পর্ককে আরও দৃঢ় করবে।

সম্প্রতি ৩ লাখ কোটি ডলারের বেশি বাজারমূল্যে পৌঁছেছে আলফাবেট। এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যাপলের পর বিশ্বের চতুর্থ কোম্পানি হিসেবে এই মাইলফলক ছুঁলো গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠানটি। গত এক মাসে দাম বেড়েছে গুগলের শেয়ারের। মার্কিন আদালত প্রতিষ্ঠানটিকে না ভাঙার নির্দেশ দেয়ার পর এই দর বেড়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

 

এবার যুক্তরাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ৬৮০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যালফাবেট। আগামী দুই বছরে অবকাঠামো ও বৈজ্ঞানিক গবেষণায় এই অর্থ ব্যয় করা হবে। এই বিনিয়োগের মাধ্যমে ব্রিটিশ ব্যবসায়গুলোতে বার্ষিক ৮ হাজার ২৫০টি কর্মসংস্থান তৈরি হবে।
এ বিষয়ে গুগলের প্রেসিডেন্ট ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রুথ পোরাট বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাজ্যে উন্নত বিজ্ঞানভিত্তিক কাজের অসাধারণ সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মধ্যে এখন একটি বিশেষ প্রযুক্তি সম্পর্ক গড়ে উঠছে। ঝুঁকি থাকলেও একসঙ্গে তা মোকাবিলা করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক সেবা এবং বৈজ্ঞানিক অগ্রগতিতে নতুন সম্ভাবনা দেখা যাচ্ছে।
 
গুগল জানিয়েছে, এই বিনিয়োগের অংশ হিসেবে লন্ডনের কাছেই একটি অত্যাধুনিক ডাটা সেন্টার চালু করা হবে। বাড়তে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সেবা- গুগল ক্লাউড, সার্চ, ম্যাপস ও ওয়ার্কস্পেসের চাহিদা পূরণে এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
এদিকে, ব্রিটিশ অর্থমন্ত্রী রিভস এক বিবৃতিতে বলেছেন, এই বিনিয়োগ দেশটি অর্থনীতির প্রতি শক্তিশালী আস্থার প্রকাশ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অংশীদারত্বের দৃঢ়তার বহিঃপ্রকাশ।
 
বিশ্লেষকরা বলছেন, এই বিনিয়োগ ঘোষণা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd