1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
ইউনিক ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

ইউনিক ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেটের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ বার দেখা হয়েছে

শ্যামনগর প্রতিনিধি:

ইউনিক ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় শ্যামনগরের পূর্ব বিড়ালাক্ষী পল্টনে অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি মোজাফফর হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জি.এম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১০ নম্বর আটুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির মাওলানা মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুন নূর জামে মসজিদের সভাপতি জনাব আলী এবং সেক্রেটারি শাহজাহান কবির। এছাড়া উপস্থিত ছিলেন সৈয়দ কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য (আটুলিয়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড), আসাদুজ্জামান আসাদ (সাবেক সভাপতি শ্যামনগর উপজেলা ছাত্র শিবির), জি.এম হাবিবুল্লাহ (যুগ্ম আহ্বায়ক, শ্যামনগর উপজেলা যুবদল), ইঞ্জিনিয়ার আব্দুর রব বাপ্পি (সাবেক সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা ছাত্রদল), রায়হান কবির (আটুলিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল) এবং ইউনিক ফাউন্ডেশনের সিনিয়র ও জুনিয়র সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহবুবুর রহমান বলেন, “ইউনিক ফাউন্ডেশনকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে পরিচালনা করা উচিত। দ্বীনের কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।”

বিশেষ অতিথি ও এলাকার সিনিয়র ব্যক্তিবর্গ ফাউন্ডেশনের অগ্রগতির জন্য সুপরামর্শ দেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd