1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
ভূরুলিয়ায় ছাত্রশিবিরের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভূরুলিয়ায় ছাত্রশিবিরের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

আবু রায়হান, ভুরুলিয়া:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভূরুলিয়া সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজ উপশাখার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হয়, যেখানে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন ভূরুলিয়া সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আজিয়ার রহমান। তিনি শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদান ও মানবসেবায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর পশ্চিম থানা শাখার সেক্রেটারি হাফেজ আমিনুর রহমান। এছাড়া ভূরুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. রবিউল আওয়াল, সেক্রেটারি মো. আবু রায়হান, ইউনিয়ন সেক্রেটারিয়েট সদস্য নাজমুল সাকিব, মো. আরিফ আহমেদ শুভসহ ইউনিয়ন ও কলেজ শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং রক্তের গ্রুপ পরীক্ষা করিয়ে নেয়। আয়োজকরা জানান, ছাত্রশিবিরের এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে মানবসেবার চেতনা জাগ্রত করবে এবং রক্তদান বিষয়ে সচেতনতা বাড়াবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd