1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  14. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  15. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  16. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  17. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  18. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  19. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  20. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  21. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  22. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  23. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  24. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
শ্যামনগরে কালিঞ্চী খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন - Dailybanglarbarta.com        
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
‘সামনে আসবি না, মাইরা ফালামু’: যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি গৌরনদী উপজেলা নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের দোয়া ও সমথর্ন চেয়েছেন- তানিয়া মাহমুদ বিদ্যুৎ না থাকায় বাইরে আড্ডার সময় ডাকাতদলের হামলা এসিল্যান্ডসহ আহত ৬ পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু গৌরনদীতে ৩ বছরের শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভনে ধর্ষণ, বৃদ্ধ পলাতক ৫ বছর পর রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক অনলাইন জুয়ার মরণনেশায় বরিশালের তরুণ ও যুবসমাজ গৌরনদীর কসবা আল্লাহর মসজিদ পরিদর্শনে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) গৌরনদীর মাহিলাড়ার আলোচিত সেই ভূমির মুল মালিক সঠিক নিউজের কারনে ফিরে পেলেন জমি গৌরনদীর টরকী বন্দর আদর্শ জামে মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন

শ্যামনগরে কালিঞ্চী খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে

আবু হাসান, শ্যামনগর (সাতক্ষীরা), ২৯ এপ্রিল শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে কালিঞ্চী খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে ইসলামিক রিলিফ ইউএসএ-এর অর্থায়ন ও ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর বাস্তবায়নে, উপজেলা প্রশাসন ও রমজাননগর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ (লাল্টু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল (জিপি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিয়ারাজ হোসেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি এস. এম. মোস্তফা কামাল, সাবেক জাসাস সভাপতি প্রভাষক আব্দুল ওহাব, এনজিও সমন্বয়কারী ও সিডিও নির্বাহী পরিচালক গাজী আল ইমরান এবং ইউপি সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোছাঃ রনী খাতুন বলেন, “উপকূলীয় লবণাক্ত অঞ্চলে মিষ্টি পানির উৎস সৃষ্টি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এ প্রকল্প একটি সময়োপযোগী উদ্যোগ। সিডিউল অনুযায়ী খালটি খনন হলে ধান, মাছ ও সবজি চাষে যেমন সুফল আসবে, তেমনি স্থানীয় কৃষক ও মৎস্যজীবীদের জীবিকায়নে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”

প্রকল্প সূত্রে জানা গেছে, খালটি প্রায় ২,৩০০ ফুট পুনঃখননের জন্য বরাদ্দকৃত মাটি কাটার পরিমাণ ধরা হয়েছে ৮,১২,০৬৮ ঘনফুট এবং প্রাক্কলিত ব্যয় প্রায় ৩০ লক্ষ টাকা। খালটি খননের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষেরাও সরাসরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd