মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব আব্দুস ছালেক চাকরি থেকে অবসরে যাওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) তিনি গৌরনদী পৌরসভা থেকে অবসরে যান। একই দিন গৌরনদী পৌরসভার সভাকক্ষে তার সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভার সহায়ক সদস্য, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ বাদশা মিয়া সহ পৌরসভার অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীগণ।
অনুষ্ঠানে বক্তারা নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেকের দীর্ঘ কর্মজীবনের দায়িত্বশীলতা ও অবদানের কথা স্মরণ করেন এবং তার অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করেন।










Leave a Reply