ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান।
ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা বুধবার দুপুর একটায় গৌরনদীর বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও সিসিডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাপ্টিস্ট গৌরনদী ধর্মপল্লীর পুরোহিত রেভা মাইকেল জেমস রায়। প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের পাল পুরোহিত সুখোরিও বৈরাগী, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী সিসিডিবির প্রকল্প কর্মকর্তা সুদীপন খিশা, ক্যাথলিক চার্জের পাল পুরোহিত ফাদার লিটন গোমেজ। বক্তারা বলেন, ধর্মীয় অনুশাসন মানুষের জীবনকে সুশৃঙ্খল, সুন্দর ও কল্যাণমুখী করে তোলে। ধর্ম মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলতে, অন্যায় থেকে বিরত থাকতে এবং মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শন করতে শিক্ষা দেয়। অন্যদিকে, নীতি-নৈতিকতা হলো মানুষের বিবেক, মূল্যবোধ ও সৎ আচরণের ভিত্তি। সত্য কথা বলা, অন্যের অধিকার রক্ষা করা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো নীতি-নৈতিকতার গুরুত্বপূর্ণ দিক। আপনার মানুষেল কল্যানে নিবেদিত। সেহেতু সমাজ পরিবর্তনে আপনাদের ভূমিকা রাখতে হবে।
ধর্মীয় অনুশাসন ও নীতি-নৈতিকতা একে অপরের পরিপূরক। ধর্মীয় শিক্ষা তখনই সার্থক হয়, যখন তা আমাদের আচরণে প্রতিফলিত হয়। শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করলেই হবে না, আমাদের দৈনন্দিন জীবনেও সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতার চর্চা করতে হবে। বর্তমান সমাজে দুর্নীতি, হিংসা, অসহিষ্ণুতা ও অনৈতিকতা দূর করতে ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় এ মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। ধর্মীয় অনুশাসন ও নীতি-নৈতিকতার সমন্বয়েই গড়ে উঠতে পারে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *