গৌরনদীতে এইচ এসসি ও আলিম পরীক্ষার পরিদর্শনে ইউএনও।

 

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান

সারাদেশে গত২৬ জুন২০২৫ একযোগে শুরু হয়েছে এইচএসসি ও আলিম পরীক্ষা।তার-ই ধারাবাহিকতায় ০১ জুলাই ২০২৫ রোজ মঙ্গলবার গৌরনদী উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
পরিদর্শনকালে ইউএনও রিফাত আরা মৌরি পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন।
শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে এবং কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *