1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গৌরনদীতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

গৌরনদীতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার, মোঃ মেহেদী হাসান।

বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপির বিরুদ্ধে চলমান মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এর নির্দেশে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।  গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন চুড়ুই ভাতি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আয়োজনে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য তৈবুর রহমান কচি, জেলা বিএনপির সাবেক সদস্য আতাউর রহমান চঞ্চল মাঝি, জেলা বিএনপির সদস্য এবং উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হোসনেয়ারা বেবী।

সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, যুবদল নেতা মোঃ মাসুম হাওলাদার, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র সদস্য  মানিক মৃধা, গৌরনদী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার হোসেন মোল্লা,পৌর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ নুর আলম হাওলাদার, গৌরনদী কলেজ ছাত্রদলের সহ সভাপতি মোঃ আলী, বিএনপি নেতা মোঃ সরোয়ার হোসেন,পৌর যুবদল নেতা মোঃ লিয়াকত আলী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বিএনপির বিরুদ্ধে সরকারের মদদে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে একটি প্রস্তাব গ্রহণ করা হয় যাতে ভবিষ্যতে যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানানো হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd