1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
উজিরপুরে গুঠিয়া ইউনিয়নে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

উজিরপুরে গুঠিয়া ইউনিয়নে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৬৯৬ বার দেখা হয়েছে

বাংলার বার্তা ডেস্কঃ

জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গুঠিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ১৪ জুলাই রোজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ আকবর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবির যে পরিকল্পনা হাতে নিয়েছে, তারই অংশ হিসেবে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবেশ রক্ষা ও শহীদদের স্মরণে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি দায়িত্ব ও দায়বদ্ধতার অংশ।”

কর্মসূচিতে গুঠিয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

পরিবেশ রক্ষায় ছাত্রসমাজকে আরো সচেতন ও দায়িত্বশীল করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চলমান থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd