1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
শালিণ্য স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজনে গৌরনদী উপজেলায় অনুষ্ঠিত হলো, ৪২তম গণিত উৎসব। - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

শালিণ্য স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজনে গৌরনদী উপজেলায় অনুষ্ঠিত হলো, ৪২তম গণিত উৎসব।

  • আপডেটের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৬৭৩ বার দেখা হয়েছে

বাংলার বার্তা ডেস্কঃ

দীর্ঘ প্রায় ১৮বছর যাবৎ এই যুব সংগঠনটি বরিশাল জেলার সকল উপজেলায় প্রতি বছর ধারাবাহিকভাবে গণিত উৎসব সহ শিশু ও যুবদের দক্ষতা উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে। ২৫০জন কিশোর-কিশোরীর অংশগ্রহনে গৌরনদী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত গণিত উৎসবের সমাপনী পর্বে সনদ বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন
মোঃ রাজিব হোসেন সহকারী কমিশনার, ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, শালিণ্য সম্পাদক কিশোর চন্দ্র বালা।
সভায় সভাপতিত্ব করেন শালিণ্য কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য শ্রী সুভাষ চন্দ্র পাল। উৎসব পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন নাফিজা আক্তার।

এসময় অতিথিবৃন্দ বলেন এই আয়োজনের মাধ্যমে শিশুরা বুদ্ধিভিত্তিক গণিতের চর্চা ও প্রাত্যহিক জীবনে গণিতের ব্যবহার সম্পর্কে ধারনা লাভ করেছে ভবিষ্যৎ এই আয়োজন বৃহৎ পরিসরে করার পাশাপাশি স্কুল পর্যায়ে গণিতের ভীতি দূর করতে এই আয়োজন অনেকটা কার্যকর ভূমিকা রাখবে।
শালিণ্য সংগঠনের সম্পাদক জানান, ২০০৮ সাল থেকে শুরু করে পিছিয়ে পরা জনগোষ্ঠী বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিশুদের মেধা বিকাশে সহায়ক কর্মসূচি হিসেবে শালিণ্য প্রতি বছর গণিত উৎসব আয়োজন করে এবং সহস্রাধিক শিশু এই আয়োজনের মাধ্যমে গণিত চর্চায় উৎসাহিত হবার পাশাপাশি সনদ পত্র পেয়ে স্মৃতি সংরক্ষণের সুযোগও পাচ্ছে, শালিণ্য স্বপ্ন দেখে এই শিশুরাই একদিন গণিতের চর্চা করে স্বর্ণপদক অর্জন করতে সক্ষম হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd