1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

  • আপডেটের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৬২৮ বার দেখা হয়েছে
ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

বাংলার বার্তা ডেস্কঃ

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে ২-১ ব্যবধানে কুড়ি ওভারের সিরিজ জিতল সালমান আলী আগার দল।

এর আগে ১৪ রানের জয়ে সিরিজ শুরু করেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ২ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের করে নিলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

ফ্লোরিডার লডারহিলে আগে ব্যাট করতে নেমে ১৮৯ রানের বড় পুঁজি পায় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৭৬ রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। বড় লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে জুয়েল অ্যান্ড্রু, আলিক আথানেজদের ব্যাটে কক্ষপথেই ছিল ক্যারিবিয়ানরা। কিন্তু মাঝের ওভারগুলোতে সুফিয়ান মুকিমের কিপ্টে বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এরপরও আশা বেঁচে ছিল তাদের। শেষ ৪ ওভারে ৬ উইকেট হাতে রেখে ৪৯ রান করতে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু মুকিমের পাশাপাশি ডেথ ওভারে হারিস রউফ, হাসান আলীদের দারুণ বোলিংয়ে আর সমীকরণ মেলাতে পারেনি তারা। দলটির হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন আথানেজ।

৫১ রান এনে দেন শেরফানে রাদারফোর্ড। ৩৫ বল খেলেন এই মিডলঅর্ডার ব্যাটার। ১৫ বল খেলা জুয়েলের অবদান ২৪ রান। পাকিস্তানের হয়ে রউফ, হাসান, মোহাম্মদ নাওয়াজ, সাইম আইয়ুব ও মুকিম একটি করে উইকেট নেন। সবচেয়ে কম রান খরচ করেন মুকিম- ৪ ওভারে ২০ রান দেন এই বাঁহাতি স্পিনার।

এর আগে শাহিবজাদা ফারহান ও সাইমের ফিফটিতে স্কোরবোর্ডে এই সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ১৩৮ রান তোলেন তারা। ৭৪ রান আসে ফারহানের ব্যাট থেকে। ৫৩ বল খেলেন এই ওপেনার। ৪৯ বলে ৬৬ রান এনে দেন আরেক ওপেনার সাইম। বাকিদের মধ্যে আর কেউই বলার মতো স্কোর করতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ১৫ রান করেন হাসান নাওয়াজ।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৮৯/৪- ২০ ওভার (ফারহান ৭৪, সাইম ৬৬, নাওয়াজ ১৫; রোস্টন চেজ ১/৩১)

ওয়েস্ট ইন্ডিজ: ১৭৬/৬- ২০ ওভার (আথানেজ ৬০, রাদারফোর্ড ৫১, জুয়েল ২৪; মুকিম ১/২০)

ফল: পাকিস্তান ১৩ রানে জয়ী

ম্যাচসেরা: শাহিবজাদা ফারহান

সিরিজ: পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী

সিরিজসেরা: মোহাম্মদ নাওয়াজ

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd