1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়লো, প্রতিবাদে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়লো, প্রতিবাদে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৬১০ বার দেখা হয়েছে

বাংলার বার্তা ডেস্কঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এদিকে মনোনয়নপত্র বিতরণের সময় পাঁচ দিন বাড়ানো ও নির্বাচন পেছানোর আলোচনার বিষয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কয়েকজন সমন্বয়ক ও শিক্ষার্থীরা।

এর আগে, গত ২৮ জুলাই দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশোধিত তফসিল অনুযায়ী ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও সময় পাঁচ দিন বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীরা ৩১ আগস্ট পর্যন্ত মনোনয়ন ফরম তুলতে পারবেন।

রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় থেকে, এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে সংগ্রহ করা যাবে।

 

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd