1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
তারেক রহমানের ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত তিনি দেশে - Dailybanglarbarta.com        
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাছির উদ্দিন মৃধা গৌরনদী বাসস্ট্যান্ডে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করছেন ইউএনও ইব্রাহিম গৌরনদী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আবুল হোসেন মিয়া গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা হলো না, মা-বাবার সঙ্গে লাশ হলো শিশু জান্নাত গৌরনদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদিউজ্জামান মিন্টু গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান আকবার গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান শরীফ স্বপন গৌরনদী উপজেলাবাসি-কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মুকুল খান ভাণ্ডারিয়ায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

তারেক রহমানের ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত তিনি দেশে

  • আপডেটের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আলোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ প্রায় ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

 

তিনি বলেন, বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক। তবে কিছু রাজনৈতিক বিষয়েও আলোচনা হয়েছে।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, তারেক রহমানের ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত তিনি দেশে ফেরত আসবেন। আপনারা দোয়া করবেন।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে বাবর বলেন, উনারা ভালো করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। আন্তরিকতার কোনো কমতি নেই।
 

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে বিএনপি সরকারকে সহযোগিতা করবে বলেও জানান তিনি। এছাড়া সীমান্ত নিরাপত্তা ও পুলিশের নতুন  নিয়োগের ব্যাপারে কথা হয়েছে বলে জানান বাবর।

এসময় লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার না হওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উদ্বেগ জানানো হয়েছে বলে জানান বাবর।

ভারতে বসে আওয়ামী লীগের নেতাদের বৈঠক নিয়ে বাবর বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার ভারতে বসে বিভিন্ন শিল্পগোষ্ঠীর সাথে বৈঠক করছে। নির্বাচন ভণ্ডুলেরও ষড়যন্ত্র করছে তারা। সে বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে।
 

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd