1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  3. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  4. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  5. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  6. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  7. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  8. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  9. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  10. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  11. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  12. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  13. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  14. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  15. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
একদিনের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজিতে ৭০০, ক্রেতাদের মুখে হতাশার ছাপ - Dailybanglarbarta.com        
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নবগঠিত কেন্দ্রীয় যুবদল কমিটির প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানিয়ে গৌরনদীতে বিশাল র‍্যালি ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গৌরনদীর প্রবীণ বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আলাউদ্দিন বেপারীর দাফন সম্পন্ন দূরদর্শী নেতৃত্বের প্রতিচ্ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন দোয়া-মিলাদের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু, ওয়ার্ডবাসীর দোয়া চাইলেন মিজানুর রহমান মিজু ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন, আস্থা সংকটে বাড়ছে চাপ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক গৌরনদীতে ৪.৯৮ একর ভিপি জমি দখলমুক্ত করেন, সহকারি ভূমি কমিশনার মোঃ মেহেদী হাসান মাহিলাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: জনমতের আলোচনায় তরুণ ছাত্রনেতা রুবেল গোমস্তা

একদিনের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজিতে ৭০০, ক্রেতাদের মুখে হতাশার ছাপ

  • আপডেটের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৬১ বার দেখা হয়েছে

শরীয়তপুরের পালং পাইকারি মাছ বাজারে শুক্রবার রাত যেনো ছিল উৎসবমুখর। নিষেধাজ্ঞার শেষ মুহূর্তে ক্রেতারা আসেন কম দামে ইলিশ পাওয়ার আশায়। কিন্তু আশার বিপরীতে হাজির হলো হতাশার ছবি। একদিনের ব্যবধানে কেজিপ্রতি ইলিশের দাম বেড়েছে সর্বোচ্চ ৭০০ টাকা।

বৃহস্পতিবার যেখানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছিল ২৩০০ টাকায়, শুক্রবার রাতে সেই একই মাছের দাম ছুঁয়েছে ২৮০০ থেকে ৩ হাজার টাকা। মাঝারি আকারের ইলিশ ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হয়েছে ২ হাজার থেকে ২২০০ টাকায়, যা একদিন আগেও পাওয়া যেত ১৭০০ টাকায়। ছোট ইলিশও কম দামে মেলেনি,৫০০ গ্রামের মাছ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে, আর জাটকা ইলিশ ২৫০ গ্রাম ওজনের বিক্রি হয়েছে ৬৫০ থেকে ৭০০ টাকায়।

ঢাকার চাকরিজীবী হাবিব খান ছুটিতে এসে আশা করেছিলেন শেষ দিনে আগের মতো সুলভ মূল্যে ইলিশ কিনবেন। কিন্তু বাজার ঘুরে তিনি হতাশ হয়ে বলেন, প্রতি বছর শেষ দিনে অল্পদামে ইলিশ কিনে রাখি। এবার এসে দেখি একদিনের ব্যবধানে দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এটি স্বাভাবিক নয়, বাজারের তদারকি হওয়া উচিত।

তবে সব ক্রেতাই হতাশ ছিলেন না। কিছু ক্রেতা প্রয়োজনের তাগিদে বা অতিথি আপ্যায়নের চিন্তায় দাম যাই হোক না কেন তবুও ইলিশ কিনেছেন। আংগাড়িয়ার সাইফুল বলেন, আগামী ২২ দিন মাছ কেনা যাবে না। তাই বাড়তি দাম দিয়েই তিনটি মাছ কিনে নিলাম।

বিক্রেতাদের মুখে ছিল সন্তুষ্টি। আড়তদার খলিল বেপারী জানালেন, এদিনই বছরের মধ্যে সর্বোচ্চ ইলিশ বিক্রি করেছেন। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দামও বেড়েছে।

শেষ মুহূর্তের এই জমজমাট বাজারে ফুটে উঠেছে দুই দিক, ক্রেতাদের আফসোস আর বিক্রেতাদের খুশি। দাম বেশি হলেও ইলিশের প্রতি মানুষের আগ্রহ যেন কমেনি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd