গৌরনদীর অবসরপ্রাপ্ত সশস্ত্র তিন বাহিনীর সদস্যদের কার্যালয় উদ্বোধন

গৌরনদী উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী,সেনা বাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনী সদস্যদের সোমবার ১৩ অক্টোবর সকাল দশটার সময় কার্যালয় শুভ উদ্বোধন করা হয়,সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ বখতিয়ার আহমেদ এর সভাপতিত্বে, সাবেক সেনা সদস্য ও জামায়াতে ইসলামী গৌরনদীর পৌর আমির মোঃ হাফিজুর রহমান এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম, কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ওয়ারেন্ট অফিসার মোঃ মনির হোসেন,সাবেক ক্যাপ্টেন মোহাম্মাদ আলী, সাবেক নৌ বাহিনীর সদস্য মোঃ হুমায়ূন কবির হিমু।

প্রধান অতিথির বক্তব্যে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম বলেন ,আপনারা যারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য আছেন, আপনাদের সম্মিলিত মেধাকে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা এবং উন্নয়নলীশ ও সুন্দর গৌরনদীর গড়তে সর্বদা চেষ্টা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *