1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গৌরনদীতে বিয়ের দাবিতে অনশন, অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

গৌরনদীতে বিয়ের দাবিতে অনশন, অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪৯৩ বার দেখা হয়েছে

বরিশালের গৌরনদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত তিন মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীকে মারধর করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার খাঞ্জাপুর গ্রামের প্রেমিক ইসমাইল সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমিক ইসমাইল সরদারের কাছে সন্তানের স্বীকৃতি ও বিয়ের দাবিতে ওই তরুণী তার বাড়িতে যান। এ সময় ইসমাইলের স্বজন বেশ কয়েকজন নারী-পুরুষ মিলে তাকে মারধর করেন বলে অভিযোগ করেন মারধরের শিকার হওয়া ওই অন্তঃসত্ত্বা তরুণী।

মারধরের শিকার তরুণী জানান, ‘আমি তিন মাসের অন্তঃসত্ত্বা। ইসমাইল বিয়ের আশ্বাস দিয়ে আমাকে প্রতারণা করেছে। বিয়ের দাবিতে গেলে তারা সবাই মিলে আমাকে মারধর করে। মারধর থেকে বাঁচতে আমি ৯৯৯-এ ফোন করি, কিন্তু কোনো সুবিচার পাইনি।’

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত ইসমাইল সরদার ও তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি বলেন, বিষয়টি আমি আপনার মাধ্যমে শুনেছি। ওসিকে আমি বলে দিচ্ছি, মারধরের শিকার হওয়া তরুণী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মারধরের বিষয়টি এখনো কোনো অভিযোগ কেউ করেনি। তরুণী অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd