বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদত্যাগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন পদত্যাগ করেছেন। ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের দপ্তরে সোমবার (২৭ অক্টোবর) সকালে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন নিজেই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, অতিসম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাজেট টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় ১৭টি ‘অবজারভেশন’ (পর্যবেক্ষণ) দিয়েছে। এর মধ্যে চারটি পর্যবেক্ষণ সরাসরি রেজিস্ট্রার সংক্রান্ত বিষয়ে।

এই পর্যবেক্ষণগুলো হচ্ছে—কেন রেজিস্ট্রার অধ্যাপক হয়েও সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিলের সদস্য। এছাড়া কেন তিনি আবাসিক কর্মকর্তা হিসেবে ক্যাম্পাসের ভেতরে থাকেন না, এবং কেন রেজিস্ট্রার গাড়ি ব্যবহার করেন।

অধ্যাপক মুহসিন আরও বলেন, এসব কারণে তিনি মনে করেন এই পদে তার থাকা উচিত হবে না। যে কারণে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২১ মে ড. মুহসিন উদ্দীন রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। ছয় মাস পর্যন্ত এই পদে থাকার কথা থাকলেও তার আগেই তিনি পদত্যাগ করেছেন।

এ ব্যাপারে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, আমি এখনও পদত্যাগপত্রের কাগজ হাতে পাইনি। তাই এই বিষয়ে কিছু বলতে পারছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *