1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা

১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে

মাদক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজন মোল্লাকে গ্রেপ্তার করেছে বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ। সে (রাজন) উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন—রাজন ঢাকায় বসবাসের সুবিধা নিয়ে সেখানে বসে মাদক ব্যবসা করতো। ঢাকার তেজগাঁও থানা পুলিশ চারশ’ বোতল ফেনসিডিলসহ রাজনকে গ্রেপ্তার করেছিল। ওই মামলায় তাকে (রাজন) ১৪ বছরের সাজা দিয়েছেন আদালতের বিচারক। এরপর থেকে সে আত্মগোপনে ছিল।

ওসি আরও জানান, সম্প্রতি আগৈলঝাড়া থানায় রাজন মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আসে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে থানার এসআই আব্দুল্লাহ আল মামুন সিলেটে রাজনের অবস্থান নিশ্চিত করেন। এরপর গত ২৬ অক্টোবর দিবাগত রাতে সিলেটে অভিযান চালিয়ে রাজন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতকে ২৭ অক্টোবর বিকেলে আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়। পরে ওইদিনই তাকে (রাজন) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd