1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  14. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  15. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  16. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  17. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  18. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  19. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  20. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  21. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  22. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  23. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  24. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  25. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  26. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  27. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের আয়োজন করতে হবে: খেলাফত - Dailybanglarbarta.com        
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ২ গৌরনদীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালিত গৌরনদীতে লোডশেডিং: গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ পল্লী বিদ্যুতের ডিজিএমের গৌরনদীতে রাতের আঁধারে ৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি অর্ধ লক্ষাধিক টাকা জনবান্ধব কর্মকাণ্ডে প্রশংসিত ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান গৌরনদীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সৌদিতে ব্যাপক অভিযান: এক সপ্তাহেই ১৫ হাজার প্রবাসী গ্রেপ্তার বরিশালের বানারীপাড়ায় বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে :জনদুর্ভোগ আগৈলঝাড়ায় হাতের স্পর্শেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং বরিশালে মিড-ডে মিলের ডিম-রুটি প্রধানশিক্ষকের ব্যাগে, তদন্ত কমিটি গঠণ

জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের আয়োজন করতে হবে: খেলাফত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে

জুলাই সনদের আইনি ভিত্তি ও অবিলম্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশনার প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান।

স্মারকলিপি প্রদান শেষে মাওলানা জালালুদ্দীন আহমদ নির্বাচন কমিশনের কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের সামনে ব্রিফিং করেন।

এর আগে সকাল ১১টায় সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনের রাস্তায় জড়ো হয়ে মিছিল নিয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে যাত্রা করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মুর্শিদ সিদ্দিকী,দক্ষিণ সেক্রেটারি রাকিবুল ইসলাম, যুব মজলিসের সভাপতি জাহিদুজ্জামান, যুব মজলিসের প্রশিক্ষণ সম্পাদক আল আবিদ শাকিরসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠনের পথে এগিয়ে চলেছে। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের আলোকে গঠিত জুলাই জাতীয় সনদকে জনগণের আত্মত্যাগের প্রতীক এবং জাতির ঐক্যের দলিল হিসেবে উল্লেখ করে এতে আইনি ও টেকসই ভিত্তি প্রদানের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, গণভোট ব্যতীত জুলাই সনদ আইনি স্বীকৃতি পাবে না। জনগণের দাবি, আগামী নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে। এছাড়া নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, “জুলাই সনদ হাজার হাজার ছাত্র-জনতার রক্তে লেখা এক ঐতিহাসিক দলিল। এর বাস্তবায়ন শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি জাতির ভবিষ্যৎ নিরাপত্তার শপথ।”

তারা অবিলম্বে গণভোট আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং দেশে ফ্যাসিবাদমুক্ত রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।

এছাড়া স্মারকলিপিতে কালো টাকার ব্যবহার বন্ধ, পেশিশক্তির প্রভাবমুক্ত ভোট ব্যবস্থা এবং উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR System) চালুর দাবিও পুনর্ব্যক্ত করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণদাবিসমূহ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd