গৌরনদীতে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক (ইউএনও) এর কাছে দুই মাদকসেবীর আত্মসমর্পণ।

মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামের দুই বাসিন্দা মাদক থেকে ফিরে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিমের কাছে আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিমের নিকট তারা আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারীরা হলেন—বাকাই গ্রামের ওহাব আলী বেপারীর ছেলে মোঃ ইউসুফ বেপারী এবং মোঃ হামেদ সরদারের ছেলে মোঃ জহির সরদার।
খাঞ্জাপুর মাদক নির্মূল পরিষদের সভাপতি এ কে এম মহিউদ্দিন খোকনের নেতৃত্বে তারা আত্মসমর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য তরিকুল ইসলাম কাফি, মোঃ নাসির উদ্দিন সরদার, মোহাম্মদ কামাল হাওলাদার, মোঃ মাইনুল ইসলাম মানু, মোঃ মাসুম সরদার, সুভ খান, মোঃ ইলিয়াস সরদার, মোঃ ইনাম তালুকদার, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইসমাইল সরদার ও মোঃ মুন্না শিকদার।
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্থানীয়ভাবে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে মাদক থেকে ফিরে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন আত্মসমর্পণকারীরা।
এ সময় আত্মসমর্পণকারীদের পুনর্বাসন ও সংসার পরিচালনায় সহায়তার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম তিন মাস পর্যন্ত প্রতি মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *