1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  14. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  15. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  16. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  17. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  18. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  19. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  20. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  21. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  22. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  23. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  24. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
বিএনপি এমন একটি দল, যাদের কাছে আলেম-ওলামারা নিরাপদ: শামা ওবায়েদ - Dailybanglarbarta.com        
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
‘সামনে আসবি না, মাইরা ফালামু’: যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি গৌরনদী উপজেলা নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের দোয়া ও সমথর্ন চেয়েছেন- তানিয়া মাহমুদ বিদ্যুৎ না থাকায় বাইরে আড্ডার সময় ডাকাতদলের হামলা এসিল্যান্ডসহ আহত ৬ পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু গৌরনদীতে ৩ বছরের শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভনে ধর্ষণ, বৃদ্ধ পলাতক ৫ বছর পর রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক অনলাইন জুয়ার মরণনেশায় বরিশালের তরুণ ও যুবসমাজ গৌরনদীর কসবা আল্লাহর মসজিদ পরিদর্শনে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) গৌরনদীর মাহিলাড়ার আলোচিত সেই ভূমির মুল মালিক সঠিক নিউজের কারনে ফিরে পেলেন জমি গৌরনদীর টরকী বন্দর আদর্শ জামে মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন

বিএনপি এমন একটি দল, যাদের কাছে আলেম-ওলামারা নিরাপদ: শামা ওবায়েদ

  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার দেখা হয়েছে

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেন, আওয়ামী সরকারের আমলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে বহু আলেম-ওলামা হতাহত হয়েছিলেন। অনেকে হাত-পা হারিয়েছেন ও গুলিবিদ্ধ হয়েছেন। তখন আলেম-ওলামাকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছিল। কিন্তু বিএনপি এমন একটি দল, যাদের কাছে আলেম-ওলামারা নিরাপদ।

আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। ভালোবাসা ও সম্মান দিয়ে মানুষের মন জয় করতে চাই। মাদ্রাসা ও মসজিদগুলো সংস্কার করে উন্নত মানের করতে চাই।

রোববার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ফহম মাতুব্বরের বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আমার দলের কেউ দুর্নীতি টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখলবাজি করলে তাকে জেলে পচতে হবে।

আপনারা সকলে ন্যায় ও আল্লাহর পথে থাকেন। ইন-শা-আল্লাহ আমরা কম খাবো কিন্তু ভাল থাকতে পারব। আমাদের দুর্নীতি করার দরকার নেই, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব।

শামা ওবায়েদ আরও বলেন, আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান এমপি-মন্ত্রী থাকালীন সালথা ও নগরকান্দার কোনো মানুষকে অবমূল্যায়ন তিনি করেননি। কারও ওপর অত্যাচার করা হয়নি। জড়ানো হয়নি মিথ্যা মামলায়। আমি তার সন্তান। আমিও চাই বাবার মতো মানুষের পাঁশে থেকে সেবা করতে।

তিনি বলেন, আগামী নির্বাচনে আমি বিজয়ী হলে সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল করা হবে। যেখানে স্বল্পমূল্যে গরিব মানুষ চিকিৎসা পাবে। শিক্ষাখাতেও ব্যাপক উন্নয়ন করব। যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান করা হবে। পাশাপাশি কৃষকদের উন্নয়নে কাজ করে যাবো ইন-শা-আল্লাহ।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মনির মোল্যা, নগরকান্দা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, বিএনপি নেতা হাবিবুর রহমান, আনোয়ার মিয়া, হাসান মাতুব্বর, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম, ছাত্রদল নেতা সাইফুল আলম প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd