1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
উপজেলা জামায়াতের উদ্যোগে মুন্সীগঞ্জ ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন - Dailybanglarbarta.com        
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাছির উদ্দিন মৃধা গৌরনদী বাসস্ট্যান্ডে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করছেন ইউএনও ইব্রাহিম গৌরনদী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আবুল হোসেন মিয়া গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা হলো না, মা-বাবার সঙ্গে লাশ হলো শিশু জান্নাত গৌরনদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদিউজ্জামান মিন্টু গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান আকবার গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান শরীফ স্বপন গৌরনদী উপজেলাবাসি-কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মুকুল খান ভাণ্ডারিয়ায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

উপজেলা জামায়াতের উদ্যোগে মুন্সীগঞ্জ ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১০৩ বার দেখা হয়েছে

আবু ইসা, মুন্সিগঞ্জ:

শুক্রবার (১১ অক্টোবর, ২০২৪) মুন্সীগঞ্জ ইউনিয়নে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই পরিদর্শনে উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় পূজা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তারা পূজা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠান সম্পন্ন করার আহ্বান জানান।

পরিদর্শনের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, “সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের উৎসব উদযাপন করতে পারে—এটাই আমাদের দেশের দীর্ঘদিনের ঐতিহ্য। পূজা উদযাপনের এই সময়ে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে উৎসব উদযাপন করতে পারি, এটাই আমাদের সবার কাম্য। জামায়াতে ইসলামী সবসময়ই ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর এবং আমরা এই সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, যাতে পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়।”

এসময় উপজেলা আমীর মাওলানা মোঃ আব্দুর রহমান বলেন, “আমরা আজকে এখানে এসেছি সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং পূজা উদযাপনে আপনাদের পাশে থাকতে। যে কোনো প্রয়োজন বা সমস্যায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মঈন উদ্দিন মাহমুদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা এবং থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ, ইউনিয়ন আমীর, ইউনিয়ন সেক্রেটারি সহ ওয়ার্ড ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd