1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গৌরনদীতে বিএনপির নির্বাচনী প্রচার ও পথসভায় জহির উদ্দিন স্বপন। - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

গৌরনদীতে বিএনপির নির্বাচনী প্রচার ও পথসভায় জহির উদ্দিন স্বপন।

  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৯ বার দেখা হয়েছে

মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ব্যাপক নির্বাচনী প্রচার ও পথসভা করেছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বাসস্ট্যান্ড থেকে শুরু করে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ধারাবাহিক পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় জহির উদ্দিন স্বপন সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
পথসভায় উপস্থিত ছিলেন খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ইতালি বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া তালুকদার,সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতারা তাঁদের বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পথসভাকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd