গৌরনদী-তে স্কুল দপ্তরীর ওপর হামলা, থানায় লিখিত অভিযোগ

বাংলার বার্তার ডেক্স রিপোর্ট।

গৌরনদী উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক স্কুল দপ্তরীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, হাজীপাড়া কালনা এলাকার বাসিন্দা মোঃ হোসেন মল্লিক (৫০), পিতা- শামসুল হল মল্লিক, কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল দপ্তরী।

অভিযুক্ত ব্যক্তি মোঃ রুবেল সরদার, পিতা- তৈয়ব আলী সরদার, গ্রাম- পিঙ্গলাকাঠি,হাজীপাড়া চাঁদা দাবি করে চাঁদার টাকা না পেয়ে অতর্কিতভাবে স্কুলে সন্ধ্যায় বাতি জ্বালানোর সময় স্কুলে বসে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলার পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডিউটিরত ডাক্তার তাকে ভর্তি করে চিকিৎসা দেন। অভিযুক্ত ব্যক্তির নিকট মুটো ফোনের মাধ্যমে জানতে চাইলে মোঃ রুবেল সরদার মারধর এর কথা অস্বীকার করেন।
এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থেকে গৌরনদী মডেল থানা-য় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *