1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
বরিশালের গৌরনদীতে বাকী পাওনা কে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে : ছাত্র দল নেতার দাবি গভীর ষড়যন্ত্র - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস, ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে আগৈলঝাড়া থানার পুলিশের বক্তব্য

বরিশালের গৌরনদীতে বাকী পাওনা কে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে : ছাত্র দল নেতার দাবি গভীর ষড়যন্ত্র

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭২৩ বার দেখা হয়েছে

বাংলার বার্তা ডেস্ক

গৌরনদী উপজেলার গয়নাঘাটা কাঁচাবাজার এলাকায় বাকি টাকা পরিশোধকে কেন্দ্র করে মুরগি ব্যবসায়ীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ঘটনাটি গত ১ মার্চ বিকেল প্রায় ৩ টার সময় ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাজারের মুরগি ব্যবসায়ী শামিম সরদারের সঙ্গে স্থানীয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লা শুভ ফকিরের বাকি মুরগি নেওয়া নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
ভুক্তভোগী শামিম সরদার অভিযোগ করে বলেন, “শুভ ফকির আমার কাছ থেকে বাকি হিসেবে মুরগি নিয়েছিলেন। আমি পাওনা টাকা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমাকে মারধর করেন। এ সময় তিনি চাঁদা দাবি করেন।”

তিনি আরও জানান, ঘটনার পর তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং থানায় মামলার এজাহার দায়ের করেন। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অভিযুক্ত শুভ ফকিরের কাছে তাৎক্ষণিকভাবে মুঠোফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি জানান উল্টো নাকি তাকে মারধর করা হয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ডিউটি অফিসার জানান মুরগি ব্যবসায়ী শামীম সরদার লিখিত অভিযোগ করলে আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd