1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  3. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  4. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  5. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  6. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  7. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  8. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  9. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  10. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  11. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  12. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  13. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  14. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  15. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
ভারত থেকে আজ ৫ হাজার টন ডিজেল আসছে - Dailybanglarbarta.com        
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নবগঠিত কেন্দ্রীয় যুবদল কমিটির প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানিয়ে গৌরনদীতে বিশাল র‍্যালি ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গৌরনদীর প্রবীণ বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আলাউদ্দিন বেপারীর দাফন সম্পন্ন দূরদর্শী নেতৃত্বের প্রতিচ্ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন দোয়া-মিলাদের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু, ওয়ার্ডবাসীর দোয়া চাইলেন মিজানুর রহমান মিজু ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন, আস্থা সংকটে বাড়ছে চাপ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক গৌরনদীতে ৪.৯৮ একর ভিপি জমি দখলমুক্ত করেন, সহকারি ভূমি কমিশনার মোঃ মেহেদী হাসান মাহিলাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: জনমতের আলোচনায় তরুণ ছাত্রনেতা রুবেল গোমস্তা

ভারত থেকে আজ ৫ হাজার টন ডিজেল আসছে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৬১ বার দেখা হয়েছে

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আজ (১০ মার্চ) বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি)।

এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, ভারত থেকে এই ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে এই পাইপলাইন দিয়ে আগামী ৪ মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আনার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রোববার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ ছাড়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির চুক্তিও বিদ্যমান রয়েছে। তবে ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপড়েনে তা বন্ধ ছিল। এতে মোট ব্যয় হওয়ার কথা প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা; যার একটি অংশ বিপিসি এবং বাকি অর্থ ব্যাংকঋণ থেকে আসার কথা ছিল।

 

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd