সদরঘাট টার্মিনাল ঘরমুখো মানুষের চাপ, লঞ্চের ধাক্কায় নিহত ২

ঈদযাত্রায় রাজধানীর সদরঘাট নৌপথে ফিরেছে চিরচেনা ব্যস্ততা। টানা সরকারি ছুটি শুরুর সঙ্গে সঙ্গে ঘরমুখো মানুষের ভিড়ে সরগরম সদরঘাট লঞ্চ টার্মিনাল। তবে বাড়ি ফিরতে গিয়ে গতকাল সদরঘাটে লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দুইজন। এতে নিখোঁজ রয়েছেন অন্তত আরও তিনজন। এ ঘটনায় দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের এই ছুটে চলা। সদরঘাট লঞ্চ টার্মিনালে যেন ফিরে এসেছে চিরচেনা সেই পরিবেশ। পদ্মা সেতু চালু হওয়ার পর দীর্ঘদিন ধরে নৌরুট যাত্রী সংকটে ধুঁকছিল। তবে ঈদযাত্রার এই চিত্র বলে দেয়, হারিয়ে যায়নি নৌরুটের জনপ্রিয়তা। এদিকে যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভিড় এবং নির্ধারিত সময় পার হলেও বেশ কিছু লঞ্চ না ছাড়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

বুধবার (১৮ মার্চ) সদরঘাট এলাকা ঘুরে দেখা যায়, যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে বরাবরের মতো যাত্রীদের কণ্ঠে রয়েছে নির্ধারিত সময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ। তবুও ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রিয়জনের কাছে যেতে পারায় খুশি তারা।

জানা যায়, রাজধানীর সদরঘাটে ঈদযাত্রায় বাড়ি ফিরতে গিয়ে লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দুইজন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত আরও তিনজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *