গৌরনদীতে সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় তিনজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় সরকারি বরাদ্দে নির্মিত সাইক্লোন শেল্টারের প্রায় দুই টন রড রাতের আধাঁরে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, রড চুরির ঘটনায় সাইক্লোন শেল্টার নির্মানের ঠিকাদার মো. আলাউদ্দিন ভূঁইয়ার পক্ষে থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে প্রথমে দুইজনকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো দক্ষিণ দিয়াশুর গ্রামের মুনসুর সরদারের ছেলে সুমন সরদার ও একই গ্রামের মৃত লুৎফর চৌকিদারের ছেলে ইব্রাহীম চৌকিদার।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল বলেন গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী এ চুরির ঘটনার সাথে ওই এলাকার আরো বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে। এরমধ্যে মজিবর রহমান নামের আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে গ্রেপ্তার করা হবে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা জানিয়েছে চোরাই রডগুলো গ্রেফতারকৃত মজিবর খন্দকারের বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গৌরনদীর অধিকাংশ ভাঙারি ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *