গৌরনদীতে পুলিশের গ্রেপ্তার এড়াতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি!

বরিশালের গৌরনদীতে পুলিশের ভয়ে ইয়াবা গিলে সানোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি অচেতন হয়ে পড়েছে। মাদক কারবারিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ড নীলখোলা এলাকায় এই ঘটনা ঘটে। মাদক কারবারি সানোয়ার মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবত গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবার করে আসছে। তার বিরুদ্ধে থানায় ৩ টি মাদক মামলা রয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানিয়েছেন, নীলখোলা এলাকায় মাদক বিরোধী অভিযানকালে সন্দেহবশত সানোয়ার নামের ওই যুবককে দাড়াতে বলা হয়। সে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় ওই যুবক ১০/১২ পিচ ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলে। পরবর্তীতে সে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি আরও জানিয়েছেন, ওই মাদক কারবারির কাছ থেকে আরো কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে যা এখানো গণনা করা হয়নি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, পুলিশ পাহারায় অচেতন ইয়াবা কারবারি চিকিৎসা চলছে। সুস্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহনের পর আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *