
গৌরনদী উপজেলার পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ।
গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরিফ স্বপন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচ এম ইলিয়াস মডেল স্কুলের শিক্ষক, জামায়াতে ইসলামির পৌর আমির মোঃ হাফিজুর রহমান হাফিজ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান আকবার,শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজারাম শাহা।
Leave a Reply