
সারাদেশের ন্যায় বরিশালের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে মাহিলাড়া ইউনিয়ন ছাত্রদল। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে গৌরনদীর মাহিলাড়া বাজারে পথচারী, শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
মাহিলাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ হৃদয় শিকদারের ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়।
Leave a Reply