1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. banzay6@konsultaciya-yurista3.ru : adolphhess9 :
  3. serafim@konsultaciya-yurista-msk01.store : adrienebury290 :
  4. k8ak@razdel-imushchestva6.ru : barrettbible877 :
  5. adwert23@xrumer-exp.store : bernadinecoppola :
  6. tamekia@orbitaloffer.online : camilla7319 :
  7. dannymoeller1943@acetylcholgh.ru : carmenlam53 :
  8. arthurstone1918@acetylcholgh.ru : cherylmenard :
  9. deenabroderick8283@yurist-razdel-imushchestva9.store : deenabroderick8 :
  10. danang18@razdel-imushchestva33.ru : dorislandry13 :
  11. buffalo13@razdel-imushchestva33.ru : elbert4790 :
  12. ewf32@razdel-imushchestva6.store : emmettali8 :
  13. werjry@best-yurist-moscow.store : eunicehair441 :
  14. advert35@konsultaciya-yurista20.ru : everettehypes4 :
  15. wer2ry@best-yurist-moscow.store : fernandoweld6 :
  16. 15za1s@best-yurist-moscow.ru : gabrielax78 :
  17. danang20@razdel-imushchestva33.ru : hayleyathaldo :
  18. ruebenti@bittermail.site : hayleychang0539 :
  19. mbjyr@yuridicheskaya-konsultaciya11.store : inesbaughman14 :
  20. info229@noreply0.com : janiearellano3 :
  21. b9zb1lswdb@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  22. hammer22@xrumer-2026.store : lacykopf59808 :
  23. leia_sylvia@konsultaciya-yurista20.store : leiasylvia08 :
  24. banzay28@konsultaciya-yurista3.ru : leopoldocarls1 :
  25. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  26. serser9@konsultaciya-yurista40.ru : maelaidler9404 :
  27. antoinettesmith1972@acetylcholgh.ru : marianastilwell :
  28. danang13@razdel-imushchestva33.ru : maudeunf669 :
  29. mavis.broadbent@konsultaciya-yurista20.store : mavisbroadbent :
  30. aregona33@razdel-imushchestva33.ru : monserratetheis :
  31. qalex@razdel-imushchestva4.store : natalieu03 :
  32. allcon3@xrumer-2026.store : nyvkathy6151 :
  33. ka11k@razdel-imushchestva6.ru : patriciae37 :
  34. adwertf@xrumer-exp.store : piperq808375 :
  35. banzay3@konsultaciya-yurista3.ru : russelmontero1 :
  36. anderson1@yurist-po-razdelu-imushchestva1.store : ruth8419647 :
  37. sharrondransfield3@yurist-razdel-imushchestva9.store : sharrondransfiel :
  38. tammy.hillard@konsultaciya-yurista20.store : tammy91v47759 :
  39. crouly66@konsultaciya-advokata64.ru : terrellchambers :
  40. fvgbhn@yuridicheskaya-konsultaciya11.store : windycorby04 :
  41. muriellanham2006@acetylcholgh.ru : zneluann754 :
গৌরনদীতে কৃষক-কৃষাণীদের “পাটনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত - Dailybanglarbarta.com        
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
সরকারের উন্নয়ন কার্যক্রমে দুই মন্ত্রীর নেতৃত্বে অগ্রযাত্রা অব্যাহত গৌরনদীতে ইউপি সদস্যের বিরুদ্ধে ব্রিজ নির্মাণ এর নামে ৬০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড গৌরনদীতে কৃষক-কৃষাণীদের “পাটনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত কুড়িয়ে পাওয়া আম খাওয়ায় স্কুল ছাত্রকে পিটিয়ে আহত গৌরনদী পৌরসভায় ওপেন টেন্ডারের লটারি ড্র অনুষ্ঠিত গৌরনদীর খাঞ্জাপুরে রাতের আঁধারে পারিবারিক গোরস্থান ভাঙার অভিযোগ বরিশালের গৌরনদীতে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে আহত ৭ ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নতী করণের দাবিতে মানববন্ধন ঘণ্টায় ৩শ কিমি গতির মিসাইল ও রকেট বানালেন মামা-ভাগ্নে

গৌরনদীতে কৃষক-কৃষাণীদের “পাটনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

গৌরনদীতে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী “পাটনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গৌরনদীর আয়োজনে এ অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল হালিম। এরপর অতিথিবৃন্দ উত্তম কৃষি চর্চা বিষয়ক স্টল পরিদর্শন করেন।

‎অনুষ্ঠানে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশালের উপপরিচালক কৃষিবিদ মামুনুর রহমান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তারিক হাসান রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফকরুল আলম মৃধা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, পার্টনার কংগ্রেস প্রোগ্রামের বরিশাল অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দিন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াসউদ্দিন মিয়া, সহ-সভাপতি এম আলোম, সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন ও মোঃ লিটন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মিঠুন বনিক, নুপুর মজুমদার, রিয়াজ হোসেন সরদার ও আবুল কালাম আজাদ।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ। তিনি বলেন, “পার্টনার প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতির সাথে যুক্ত করতে কাজ করে যাচ্ছি। পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিপণ্যের বহুমুখীকরণ এবং উদ্যোক্তা তৈরি—এই তিনটি বিষয়কে সামনে রেখে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। কৃষকদের সক্রিয় অংশগ্রহণই এ উদ্যোগকে সফল করে তুলবে।”

‎টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম।কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম বাদল।

‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম বলেন, “কৃষিই আমাদের অর্থনীতির প্রাণ। গৌরনদীর কৃষকদের আরও দক্ষ, প্রযুক্তিনির্ভর ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হলে এ ধরনের উদ্যোগকে আরও জোরদার করতে হবে। সরকারের বিভিন্ন কৃষিবান্ধব কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। আমরা চাই, প্রতিটি কৃষক আধুনিক জ্ঞান ও প্রযুক্তির আলোয় আলোকিত হোক।”

‎প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মামুনুর রহমান বলেন, “পার্টনার প্রকল্প কৃষি খাতে একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, বাজারব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি সম্ভব হচ্ছে। কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা দিয়ে আমরা একটি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যাতে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হয়।”

‎অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং বাজার সংযোগ জোরদারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।

‎দিনব্যাপী আয়োজনে বিভিন্ন কৃষি সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, কৃষক প্রতিনিধি ও স্থানীয় উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। তারা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে কৃষি খাতের উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করেন।

‎উল্লেখ্য, বিশ্বব্যাংক ও আইএফএড (IFAD)-এর সহযোগিতায় বাস্তবায়িত পার্টনার প্রকল্পটি দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা জালিস মাহমুদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।