
স্টাফ রিপোর্ট মোঃ মেহেদী হাসান।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম এর বিরুদ্ধে একটি বিশেষ মহল ষরযন্ত্র করে উকিল নোটিশসহ একের এক মিথ্যাচার চালাচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। তারা মিথ্যাচার বন্ধের অনুরোধ জানিয়েছেন।
স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি, সামাজি ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ জানান, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম গৌরনদীতে যোগদানের পরে অল্প সময়ের ব্যবধানে নিজের সততা, দক্ষতা ও মানবিক আচরনের মাধ্যমে সাধারন মানুষের কাছে একজন মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন। ইতোমধ্যেই সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নানান আয়োজনের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনকে উজ্জীবিত করেছেন। কিছুদিন ধরে বিশেষ একটি মহল তার বিরুদ্ধে ষরযন্ত্র শুরু করে একের পর এক মিথ্যাচার চালাচ্ছে।
গৌরনদী পৌরসভা সূত্রে জানা গেছে, গৌরনদী পৌরসভার হোল্ডিং নম্বর প্লেট স্থাপনের কাজের জন্য ২০২৫ সালের ১২ মার্চ স্থাণীয় এনজিও টিপিডিসহ দুটি প্রতিষ্ঠান তৎকালীন ইউএনও আবু আবদুল্লাহ খানের কাছে আবেদন করেন। ইউএনও আবেদনপত্র দুটি পৌর নির্বাহী কর্মকর্তার কাছে প্রেরন করেন। পরবর্তিতে আবু আবদুল্লাহ খান গৌরনদীতে যোগদানের পরে একটি এনজিওকে কাজ দেন। পৌর কর্তৃপক্ষ এনজিও র্টিপিডিকে কোন কার্যাদেশ দেননি। অথচ বেসরকারি সংস্থা টার্গেট পিপল ফর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (টিপিডিও)-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী মঙ্গলবার (২৮ এপ্রিল) তার প্রতিষ্ঠানের নামে অনুমোদন দেওয়া কাজ অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের অভিযোগ তুলে বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা লিগ্যাল নোটিশ পাঠানোকে ষরযন্ত্র হিসেবে দেখছেন। গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় কমিটির সমন্বয়কারী প্রেমানন্দ ঘরামী বলেন, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম একজন সৎ, দক্ষ ও মানবিক কর্মকর্তা। তাকে লিগ্যাল নোটিশ দেয়া ষরযন্ত্র ছাড়া কিছুই না।
যে এনজিও মিথ্যা গল্প সাজিয়ে নোটিশ দিয়েছে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনজিও সমন্বয় কমিটির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। সমষ্টি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম জহির বলেন, একটি এনজিও ইউএনওর কাছে অনৈতিক সুবিধা চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে ইউএনও ও পৌর প্রশাসকের বিরুদ্ধে একের পর এক যরযন্ত্র ও মিথ্যা সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। ইউএনও মোঃ ইব্রাহীম একজন সৎ মানুষই নয়, সে একজিন মানবিক ও সৃজনশীল চিন্তাধারার মানুষ। গৌরনদীর ইউএনও ও পৌর প্রশাসক একজন ভাল মানুষ। তিনি নিরপেক্ষ ও যোগ্যতার সাথে ত্রয়োদশ নির্বাচন সম্পন্ন করায় দক্ষ কর্মকর্তা হিসেবে তাকে প্রধান নির্বাচন কমিশনার প্রশংসা ও সম্মননা পত্র দিয়েছেন। সেই কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে। গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বলেন, পলাতক ফ্যসিবাদের দোশররা গৌরনদীর প্রশাসনের ভাবমূর্তি বিনষ্ট করতে ষরযন্ত্র চালাচ্ছে । জনসাধারন তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিবে। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, আমি আইন ও নিয়মের মধ্যে থেকে প্রশাসনিক কার্যক্রম পরিচালণা করে আসছি। আইন রক্ষা করতে গিয়ে কোন সমস্যার সৃষ্টি হলে তা আইনগতভাবেই মোকাবেলা করা হবে। আইন ও নিয়মনীতি রক্ষার ধারাবাহিকতা অব্যহত থাকবে
Leave a Reply