1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত - Dailybanglarbarta.com        
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত গৌরনদীতে ইউএনও’র বিরুদ্ধে ‘মিথ্যা লিগ্যাল নোটিশ’ এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ নিউজ পোর্টাল প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি গৌরনদীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও ইব্রাহিম গৌরনদীতে ‘দৈনিক ভোরের ঠিকানা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মোনাজাত ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, নেপথ্যে পরকীয়া গৌরনদীতে একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যাচার চালানোর অভিযোগ

গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলায় নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ এবং নারী ও শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম নয়ন, আনন্দ টিভির ব্যুরো প্রধান কাজী আলামিন এবং গৌরনদী মডেল থানার এসআই মোঃ ফরোজ হোসেন,সাংবাদিক মোঃ লিটন খান,গৌরনদী সাংবাদিক ফোরাম এর সাধরন সম্পাদক মোঃ মেহেদী হাসান সহ অন্যান্যরা।
উঠান বৈঠকে বক্তারা নারী নির্যাতন, যৌতুক প্রথা ও বাল্যবিবাহের কুফল তুলে ধরে এসব অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া নারী ও শিশু পাচার রোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
এ সময় বক্তব্য প্রদান করেন বিলকিস বেগম, আঞ্জুমান বেগম, বিএনপির মহিলা নেত্রী নারগিস বেগমসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd