1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  4. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত - Dailybanglarbarta.com        
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত গৌরনদীতে ইউএনও’র বিরুদ্ধে ‘মিথ্যা লিগ্যাল নোটিশ’ এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

গৌরনদীতে খামারি পর্যায়ে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনের লক্ষ্যে কৃষকদের নিয়ে ৬ মে বুধবার সকাল দশটায় শুরু হয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচি “অধিক দুধ উৎপাদনে গাভী ব্যবস্থাপনা ও লাভজনক খামার গঠন” শীর্ষক বিষয়কে কেন্দ্র করে আয়োজন করা হয়। এতে গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে গৃহ পর্যায়ে গাভী পালন, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন পদ্ধতি, গবাদিপশুর স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং রেকর্ড সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবভিত্তিক দিকনির্দেশনাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ উপস্থিত ছিলেন ডা. পলাশ সরকার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরনদী, ডা.মোঃ অলিদ হোসেন,  রিজিওনাল সেলস্‌ ম্যানেজার এআইএসপি এম এ কাসেম। আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে গবাদিপশুর উৎপাদন বাড়ানো সম্ভব। এতে দুধ উৎপাদন বৃদ্ধি পাবে এবং খামারিরা আর্থিকভাবে লাভবান হবেন।
প্রশিক্ষণে রোগ নিয়ন্ত্রণ, উন্নত প্রজনন ব্যবস্থাপনা, খামারের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd