
গৌরনদী পল্লী বিদ্যুতের সদ্য যোগদানকৃত ডিজিএম (প্রকৌশলী) মোঃ এ হালিম খান গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার (১৩ মে) সকাল ১১টায় গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি এম আলোম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ ও উত্তম দাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সদস্য এস এম মোশারফ, সোলায়মান তুহিন, মোঃ লিটন খান, এ এস মামুন, মোঃ রাশেদ, তানবিরুল ইসলাম সোহেল, মোঃ নাঈমুল ইসলাম এবং সহযোগী সদস্য আশরাফুল আমিন নিলয়সহ আরও অনেকে।
মতবিনিময় সভায় গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম (প্রকৌশলী) মোঃ এ হালিম খান বলেন, গৌরনদী পল্লী বিদ্যুতের গ্রাহকদের আরও উন্নত ও দ্রুত সেবা নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা, অনিয়ম ও গ্রাহক ভোগান্তির বিষয়গুলো গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরলে দ্রুত সমাধান করা সহজ হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, পল্লী বিদ্যুৎ গ্রাহকদের সেবার মানোন্নয়ন ও হয়রানি কমাতে গণমাধ্যম সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। নতুন ডিজিএম এ হালিম খান দায়িত্ব গ্রহণের পর গৌরনদীতে বিদ্যুৎ সেবার আরও উন্নয়ন হবে বলে আমরা আশাবাদী। জনগণের স্বার্থে বিদ্যুৎ বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধিতে সাংবাদিকরা গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখবে।