1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে প্রাণচাঞ্চল্য - Dailybanglarbarta.com        
বুধবার, ২০ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
সংবাদ প্রকাশের পর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে রেবিস ভ্যাকসিন গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে প্রাণচাঞ্চল্য গৌরনদীতে কোরবানির চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রশিক্ষণ গৌরনদীতে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ যে মূলমন্ত্রে দুর্নীতিমুক্ত হয়েছে গৌরনদী ভূমি অফিস, প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড মেহেদী হাসান গৌরনদীতে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি মিউটেশন (নামজারি) সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে জনসচেতনতামূলক কার্যক্রম জুলাইযোদ্ধা কারিনার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক আ.লীগ নেতাকে জিম্মি করে চাঁদার দাবিতে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর বিএনপি নেতার আগৈলঝাড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে, চাচিকে নিয়ে পালানোর অভিযোগ

গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে প্রাণচাঞ্চল্য

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

গৌরনদীতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
‎উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম নুরুল আলম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, নলচিড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ জামাল ফকিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি খেলাধুলা, কুইজ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলে।

‎সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম নুরুল আলম মৃধা বলেন, ‎প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা শিশুদের প্রতিভা অন্বেষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

‎অন্যান্য বক্তারা বলেন, একটি জাতির টেকসই উন্নয়ন নির্ভর করে শিশুদের সঠিক শিক্ষা ও মানসিক বিকাশের ওপর। কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, সাংস্কৃতিক চেতনা, শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd