1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
আসন্ন পবিত্র-ঈদ-উল আযহা উপলক্ষে র‌্যাব-৮, সিপিসি-১ এর দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে - Dailybanglarbarta.com        
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীবাসীসহ দেশ-বিদেশের সবাইকে ঈদ শুভেচ্ছা জানালেন আবুল হোসেন মিয়া সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আসন্ন পবিত্র-ঈদ-উল আযহা উপলক্ষে র‌্যাব-৮, সিপিসি-১ এর দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে গৌরনদীতে ছয় বছরের শিশুকে যৌণ হয়রানি, বখাটেকে গণধোলাই তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জন জরুরি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উজিরপুরে ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সহায়তা, শিশুদের উপহার বিতরণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন—এমপি সান্টু গৌরনদীর ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড গৌরনদীতে বজ্রপাতে নিহত দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান গৌরনদীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫ জন আহত রামিসার ফ’রে’নসিক রিপোর্টে বেরিয়ে এলো চা’ঞ্চল্যকর তথ্য

আসন্ন পবিত্র-ঈদ-উল আযহা উপলক্ষে র‌্যাব-৮, সিপিসি-১ এর দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে

  • আপডেটের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পটুয়াখালী ও বরগুনা জেলার বৃহত্তর পশুর হাট এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কেন্দ্রীয় বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৮। পশুর হাটে জালটাকা সনাক্তকরণের অত্যাধুনিক মেশিন বসানোসহ সার্বিক ব্যবস্থাপনায় র‌্যাব-৮ এর কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

এছাড়া মহাসড়কসহ ফেরিঘাট, লঞ্চ টার্মিনাল ও গরুর হাটে পোশাকধারী ও সাদাপোশাকে সার্বক্ষণিক র‌্যাবের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন পশুর হাটে আভিযানিক দল নিয়োগ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি না হয় এবং ক্রেতা-বিক্রেতারা যেন নির্বিঘ্নে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারে। কোরবানীর পশু পরিবহনে চাঁদাবাজি রোধে র‌্যাব-৮ বদ্ধ পরিকর।

ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ যাতে ছিনতাই, অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পরে না পড়ে সে জন্য বিভিন্ন পয়েণ্টে চেক পোস্ট কার্যক্রম জোরালোভাবে শুরু হয়েছে। বিশেষ করে র‌্যাব-৮ এর আওতাধীন বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত বিশেষ টহলের ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া, জেলার বিভিন্ন মার্কেট ও বিপনী-বিতান এবং ঈদগাহে সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd