1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান শরীফ স্বপন - Dailybanglarbarta.com        
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী বাসস্ট্যান্ডে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করছেন ইউএনও ইব্রাহিম গৌরনদী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আবুল হোসেন মিয়া গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা হলো না, মা-বাবার সঙ্গে লাশ হলো শিশু জান্নাত গৌরনদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদিউজ্জামান মিন্টু গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান আকবার গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান শরীফ স্বপন গৌরনদী উপজেলাবাসি-কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মুকুল খান ভাণ্ডারিয়ায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার গৌরনদীবাসীসহ দেশ-বিদেশের সবাইকে ঈদ শুভেচ্ছা জানালেন আবুল হোসেন মিয়া সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান শরীফ স্বপন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: মোঃ মেহেদী হাসান।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গৌরনদী পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পৌর বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র ঈদ-উল-আযহা। এই ঈদ ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং পৌর এলাকার রাস্তা, ড্রেন, খাল-বিল ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
শফিকুর রহমান শরীফ স্বপন বলেন, পরিচ্ছন্নতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি সুন্দর, সুস্থ ও দুর্গন্ধমুক্ত গৌরনদী গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তাই নিজ নিজ দায়িত্বশীল অবস্থান থেকে সচেতন থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে সকলের কোরবানি কবুল হওয়ার প্রার্থনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে পুনরায় সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd