1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত - Dailybanglarbarta.com        
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত কুমিরে টেনে নিয়ে যাওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার গৌরনদীর প্রাণকেন্দ্রে সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ আওয়ামীলীগের বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই বরিশালে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গৌরনদীতে পিকনিকের বাস-পিকআপ সংঘর্ষে আহত-১৪ গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাছির উদ্দিন মৃধা গৌরনদী বাসস্ট্যান্ডে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করছেন ইউএনও ইব্রাহিম গৌরনদী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আবুল হোসেন মিয়া গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা হলো না, মা-বাবার সঙ্গে লাশ হলো শিশু জান্নাত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: মোঃ মেহেদী হাসান।

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়া উপজেলায় সোমবার ২ জুন বিকেল চারটার সময় শ্রীমতি মাতৃঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে ছিলেন বরিশাল ১ আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খাঁন মুকুল।
সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম,সঞ্চালনায় করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না। অনন্যদের মাঝে রয়েছেন আগৈলঝাড়া উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ আবুল হোসেন মোল্লা, এনায়েত খান মনু, মোঃ শামছুল হক খোকন,আব্দুল মান্নান আকন,কার্তিক বেপারি,সঞ্জয় গুপ্ত,জেলা বিএনপির সদস্য বাহাদুর সাজেদা আক্তার সহ অনন্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর ভূমিকার ওপর আলোচনা করেন। বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আজও জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd