1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  3. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  4. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  5. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  6. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  7. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  8. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  9. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  10. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  11. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  12. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  13. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  14. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  15. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদীতে ৪.৯৮ একর ভিপি জমি দখলমুক্ত করেন, সহকারি ভূমি কমিশনার মোঃ মেহেদী হাসান - Dailybanglarbarta.com        
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীর প্রবীণ বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আলাউদ্দিন বেপারীর দাফন সম্পন্ন দূরদর্শী নেতৃত্বের প্রতিচ্ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন দোয়া-মিলাদের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু, ওয়ার্ডবাসীর দোয়া চাইলেন মিজানুর রহমান মিজু ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন, আস্থা সংকটে বাড়ছে চাপ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক গৌরনদীতে ৪.৯৮ একর ভিপি জমি দখলমুক্ত করেন, সহকারি ভূমি কমিশনার মোঃ মেহেদী হাসান মাহিলাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: জনমতের আলোচনায় তরুণ ছাত্রনেতা রুবেল গোমস্তা গৌরনদীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন অবৈধ ক্লিনিকে কথিত চিকিৎসকের নারী কেলেঙ্কারি ভাইরাল

গৌরনদীতে ৪.৯৮ একর ভিপি জমি দখলমুক্ত করেন, সহকারি ভূমি কমিশনার মোঃ মেহেদী হাসান

  • আপডেটের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

বরিশাল জেলা প্রশাসকের নির্দেশক্রমে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীমের তত্ত্বাবধানে সোমবার (০৮ জুন ২০২৬) গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে সরকারি ভিপি জমি উদ্ধার ও চিহ্নিতকরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ফিল্ড পরিদর্শনের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মাহিলাড়া মৌজায় অবস্থিত ঐতিহ্যবাহী মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর ভিপি (Vested Property) জমি লিজ ব্যতীত অবৈধ দখলমুক্ত করে লাল পতাকা দিয়ে চিহ্নিত করেন। একই সঙ্গে জমিটির বর্তমান রেকর্ডীয় মালিক যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, বরিশাল—তা উল্লেখ করে সরকারি ব্যানারও স্থাপন করা হয়।

প্রশাসন জানায়, উদ্ধারকৃত জমিটি আপাতত জনসাধারণের তত্ত্বাবধান ও ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে। পরবর্তীতে সরকারি বিধি-বিধান অনুসরণ করে জমিটি লিজ প্রদান এবং বকেয়া আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জমিটির পাশে অবস্থিত ঐতিহ্যবাহী মাহিলাড়া মঠকে কেন্দ্র করে স্থানীয় জনগণের বিনোদনের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সেখানে ছোট নৌকা পরিচালনার সম্ভাব্যতা ও যৌক্তিকতা বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব উপস্থাপন করা হবে।

প্রশাসন আরও সতর্ক করে জানায়, ভবিষ্যতে কেউ ব্যক্তিগত স্বার্থে সরকারি জমি অবৈধভাবে দখলের চেষ্টা করলে কিংবা জমির কোনো সম্পদ বিনষ্ট করলে তার বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আইনের আওতায় জেল ও জরিমানার বিধান রয়েছে।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো খলিলুর রহমান, মাহিলাড়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এবং গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd