
গৌরনদী পৌরসভার প্রবীণ বিএনপি নেতা ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ৭ জুন বরিবার রাত একটার সময় নিজ বাড়িতে আলাউদ্দিন বেপারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানাজার নামাজে অংশ নিয়েছেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান,বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান।
গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব,সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া, পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির শরিফ,সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন, বরিশাল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম সেন্টুখান, দীর্ঘদিন ধরে তিনি গৌরনদীর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মরহুমের জানাজার নামাজ ৮ জুন সোমবার আছর নামাজের পর স্থানীয় কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আলাউদ্দিন বেপারীর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।