গৌরনদী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান। 

গৌরনদী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সভা মঙ্গলবার (৩০ জুন ২০২৬) অনুষ্ঠিত হয়েছে।
সুযোগ্য পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে
উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ। উপজেলা প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান।

প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাদশা মিয়াসহ পৌরসভার অনন্য প্রশাসনিক কর্মকর্তা,সভায় পৌরসভার সহায়ক সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়, উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *