বরিশালে অগ্রণী হাউজিং লিমিটেডের এমডির অফিসে ঢুকে মারধর, জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিলেন লিটু

বরিশাল নগরীর সদর রোডে অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের অফিস কক্ষে ঢুকে তাকে শারীরিকভাবে নির্যাতন করে চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার (৪ জুলাই) এই ঘটনা ঘটে। অভিযুক্ত মোস্তাফিজ রহমান লিটু নগরীর কাটপট্টি রোডের বাসিন্দা।

ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদারের দাবি, অভিযুক্ত লিটু তার অফিসে প্রবেশ করে তাকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তার অণ্ডকোষ চেপে ধরে ও শারীরিকভাবে নির্যাতন করে দুটি চেক এবং দুটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেন।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী এ ঘটনায় আইনগত প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানান, ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *