বরিশালে ৯০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার, পিকআপ জব্দ

পিকআপভ্যানে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে বরিশালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় রাহুল হাওলাদার (২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় আরও দুইজন পালিয়ে গেছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত বারোটা থেকে শনিবার রাত একটা পর্যন্ত বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন বিসিসির ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে একটি নীল-হলুদ রঙের পিকআপভ্যানের কাছে থাকা তিনজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে অভিযানকারী দল তাদের পিছু ধাওয়া করে রাহুল হাওলাদারকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে আটককৃতর স্বীকারোক্তিমতে পিকআপভ্যানের পেছনের তলায় বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ৩০টি পলিথিনের পোটলা থেকে তিন কেজি করে মোট ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আটককৃতর স্বীকারোক্তিমতে পালিয়ে যাওয়া অন্য দুইজন হলো-নগরীর দুর্গাপুর এলাকার সিরাজ মিয়া (৩৭) এবং রসুলপুর এলাকার পলাশ হাওলাদার (৪২)। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *